কুমেক হাসপাতালে কর্মক্ষেত্রেই মারা গেলেন সিনিয়র স্টাফ নার্স মাসুমা আক্তার

সিটিভি নিউজ।। আবদুল আউয়াল সরকার,কুমিল্লা: সংবাদদাতা জানান ================ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাসুমা আক্তার (৫০) আর নেই।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬ খ্রিঃ) সকাল সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমা মাসুমা আক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং বিভাগের একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর পিতার নাম মৃত মো. ইসমাইল হোসেন।

তাঁর মৃত্যুতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এদিকে, ন্যাশনাল নার্সেস ফোরাম, কুমিল্লা এক শোকবার্তায় মাসুমা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় আরও বলা হয়, মহান আল্লাহ তাআলা মরহুমার সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

বাদ যোহর কুমিল্লা মেডিকেল কলেজ মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সংবাদ প্রকাশঃ ০২-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন