শোক সংবাদ আলহাজ্ব মোঃ আবু তাহের চেয়ারম্যানের জানাজায় মানুষের ঢল

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন। সংবাদদাতা জানান =====================
কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি,শশীদল আলহাজ্ব আবু তাহের কলেজের অধ্যক্ষ আবুল হোসেন সরনের বড় ভাই ও পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের দুই বারের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের (৭৩) বুধবার ৩০ সেপ্টেম্বর বেলা ১১.৩০ মিনিটে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে কুমিল্লা ট্রমা সেন্টার হাসপাতালে মৃত্যু বরণ করেন ( ইনালিল্লাহি ওয়া…… রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে নাতী নাতনী অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমের জানাজা বৃহস্পতিবার ১ অক্টোবর দুপুর ৩ টায় তার নিজ গ্রাম পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজায় সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার মানুষের ঢল নামে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জ্ঞাপন করেন এবং জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খলকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন , উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক অহিদুর রহমান, সাবেক আমির অধ্যাপক এডভোকেট আব্দুল আউয়াল, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট সাইফুল ইসলাম, অধ্যক্ষ আবু তাহের। এসময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০১-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=