নওগাঁয় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি============বৃহস্পতিবার (১লা অক্টোবর) নওগাঁর বিভিন্ন উপজেলায় “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
নওগাঁ সদর: সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা প্রবীণ দিবসে অংশ নেন।
মহাদেবপুর : ইউএনও মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হলেন জান্নাতুল নাঈম বিনতে আজিজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, মহাদেবপুর উপজেলা প্রবীণ হিতৈশী সংঘের সভাপতি আসসালাতুজ্জামান আরজু মাস্টার,সদস্য আবু তাহের প্রমুখ।
মান্দা: উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মোসাঃ আতিয়া খাতুন।
আত্রাই :উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র্যালি এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও মো.মনিরুজ্জামান। সংবাদ প্রকাশঃ ০১-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=