সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=====================
কুমিল্লার দেবীদ্বারে বাঁশ ঝারের মালিকানা নিয়ে ২ পক্ষের ঝগড়া ছুরিকাঘাতে দিন মজুর খুণ।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪ টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের এনু মেম্বারের বাড়ির বাঁশঝারে।
নিহত দিনমজুর সফিকুল ইসলাম(৪৫) বারুর গ্রামের মৃত মহাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত সফিক একজন দিন মজুর। সে বাঁশ বেতের কাজ করে ওরা, খাড়ি, জুলাই, জাবার, চালনি, চুরিসহ বিভিন্ন সামগ্রী বিনিয়ে এসব সামগ্রী বাজারে বিক্রি করে তার আয় দিয়ে সংসার চালাতেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে নিজের বাঁশ ঝার থেকে বাঁশ কাটতে যান। এসময় ওই বাড়ির মৃত এনু মেম্বারের ছেলে লিমন(৪৭) এবং লিমনের বড় ভাই নজরুল ইসলামের ছেলে নিশাদ (২৬) তাদের বাঁশঝার থেকে বাঁশ কাটতে বাঁধা দেয়। এসময় সফিকুল তার নিজের বাঁশ ঝার থেকে বাঁশ কাটছে বলে দাবী করেন। প্রথমে তর্কাতর্কী পরে হাতা হাতি এক পর্যায়ের থেকে, দা, ছোরা ও হাতুরি নিয়ে সফিকের উপর অতর্কিত হামলা চালায়। নিশাদ হাতুরি দিয়ে পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে আহত করে। এসময় লিমন তার হাতের ছোরা দিয়ে পেটে সজোরে পোচ দিলে পেটের ভুরি বেড়িয়ে যায়। স্থানীয়রা সফিকের পেট থেকে বের হওয়া ভুরি পেটে ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নার্গিস আক্তার কান্না করে বলতে থাকেন, আমি বুঝতে পারিনি, আমার স্বামীকে আমার চোখের সামনে লিমন ও নিশাদ হাতুরি দিয়ে পিটিয়ে হাত থেতলে দেয়, দা দিয়ে কুপিয়ে পরে ছুরি দিয়ে পেট কেটে হত্যা করল, আমি কিছুই করতে পারলামনা।
এ ব্যপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বাঁশ কাটা নিয়ে দুই পক্ষের ঝগড়ায় সফিক নামে এক দিনমজুর ছুরিকাঘাতে নিহত হয়েছে। ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
ছবির কযাপশনঃ দেবীদ্বারে বাঁশ ঝারের মালিকানা নিয়ে ঝগড়ায় প্রতিপক্ষের হাতে খুন হওয়া সফিকুল ইসলাম(৪৫)। হাসপাতালে নিহতের স্ত্রী ও পুত্রের আহাজারির ছবি। সংবাদ প্রকাশঃ ০১-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com