হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর পরিদর্শনে

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী সংবাদদাতা জানান =================
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার মো.রাশেদ জাহাঙ্গীর এবং বিচারপতি মো.সগীর হোসেন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাঁরা নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে অবস্থিত ঐতিহাসিক এ প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে দুই বিচারপতি পাহাড়পুর বৌদ্ধবিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে অবহিত হন। পরে তাঁরা বৌদ্ধবিহার সংলগ্ন জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে সংরক্ষিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখেন।
এ সময় জয়পুরহাট জেলার জেলা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিচার বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ৩০-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=