বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে সহ সভাপতি নির্বাচিত হলেন মনোহরগঞ্জের নূরুল আমিন

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ============
সারা দেশের প্রায় ৮-১০ হাজার জুওলজিস্টদের প্রাণের সংগঠন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির দুই বছর মেয়াদি (২০২৬-২০২৭) কমিটিতে সর্বোচ্চ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লার মনোহরগঞ্জের কৃতি সন্তান মোঃ নূরুল আমিন। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সালেপুর গ্রামে। ২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এবিএম ওবায়েদুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর আব্দুর করিম, প্রাণিবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর আমিনুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক হামিদা খানম ও সাধারন সম্পাদক অধ্যাপক ছগীর আহমেদসহ দেশ বরণ্য বিপুল সংখ্যক বিশিষ্ট প্রাণিবিজ্ঞানীগন এ সময় উপস্থিত ছিলেন।
তিনি ১৯৬১-১৯৬৪ সালে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯৬৫-১৯৬৯ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়, ১৯৭০-১৯৭২ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং ১৯৭৩-১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রণিবিদ্যা বিভাগের ছাত্র ছিলেন। ১৯৭৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্মান ও ১৯৭৬ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৮০ সালে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে চাকুরিতে যোগদান করেন। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে ২০১৪ সালে আঞ্চলিক মৎস্য পরিচালক পদ থেকে অবসর নিয়েছেন। চাকুরী কালীন সময়ে তিনি আন্তজার্তিক সংস্থায় পরামর্শক হিসেবে ৫ বছর কাজ করেছেন। অবসরের পর তিনি বিভিন্ন সংস্থায় খন্ডকালীন পরামর্শক হিসেবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও নানাবিধ সমাজ সেবাকর্ম ও সামাজিক কাজে তিনি নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সহ সভাপতি নির্বাচিত হওয়ার পর নিজ এলাকার মানুষ, শুভাকাঙ্খি ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সদস্যরা তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের দোয়াপ্রার্থী। সংবাদ প্রকাশঃ ৩০-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=