পাশাপাশি সামাজিক সংগঠনের উদ্যোগে দোয়া ও মোনাজাত

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি: পাশাপাশি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সোহেলের মাতা ইন্তেকাল করায় তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে পাশাপাশি সামাজিক সংগঠন।
গত ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার কুমিল্লা রেসিডেন্সিয়াল হল রুমে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আই আর আশিক আহমেদ শাহিন সভাপতিত্ব করেন। সহ-সেক্রেটারি বিল্লাল হোসেনের সঞ্চালনায় এবং কোষাধ্যক্ষ হাফেজ মোমিনুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও পাশাপাশি সামাজিক সংগঠনের সাবেক সভাপতি মু. মোশারফ হোসেন। এছাড়া বিশিষ্ট সমাজসেবক হেলাল উদ্দিন বশির, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিয়া মোহাম্মদ তৌফিক এবং আব্দুল হাই হাসিব, সাংগঠনিক সম্পাদক গোলাম মুহা. সামদানীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে পাশাপাশি সামাজিক সংগঠনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম, আবুল কালাম রাছেল, সেক্রেটারি ইব্রাহিম খলিল সোহেল, সহ-সেক্রেটারি শাহাদাত হোসেন শাহিন, বিল্লাল হোসাইন, নাজমুল হাসান, সাকিল হোসেন সালমি, আজাদুর রহমান, জসিম উদ্দিন, তরিকুল মতিন ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের খাঁন, মনির হোসেন, নজরুল ইসলাম আসিফ, লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মো. আতিক হাসান, তাহের আলম নিপু, আরিফুল ইসলাম, অফিস সম্পাদক নুরু উদ্দিন, অর্থ সম্পাদক বিল্লাল হাজারী, সাংস্কৃতিক সম্পাদক তানভীর মোজাহিদ মিশু, প্রচার সম্পাদক আসিফ হোসাইন মান্না, সমাজসেবা সম্পাদক আবু ইউসুফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া কুমিল্লা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার সভাপতি-সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী, পরিচালক এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে মো. মাসুম বিল্লাহ, মু. সাইফুল ইসলাম, আবুল কালাম রাছেল, মু. পারভেজ হোসেন, মু. বিল্লাল হোসাইন, অধ্যক্ষ জসিম উদ্দিন, অ্যাডভোকেট আতিক হাসান, মু. গোলাম মোস্তফা, নাজমুল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে মরহুমার জীবনের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। == সংবাদ প্রকাশঃ ৩০-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন