প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে বুড়িচংয়ের ময়নামতি সাহেবের বাজার ও কালাকচুয়ায় পৃথক বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান =============
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ প্রস্তুতি সভা ময়নামতি সাহেবের বাজার দলীয় কার্যালয়ে এবং কালাকচুয়ায় খন্দকার ফুড গ্যালারীতে পৃথক পৃথক ভাবে সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কালাকচুয়া এলাকার খন্দকার ফুড গ্যালারির দ্বিতীয় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ময়নামতি ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আবু তাহের কন্ট্রাক্টরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি মো. শহিদ হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শামসুল আলম বেপারী এবং ময়নামতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন জনি। ময়নামতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন এরশাদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা দানিউল হক, আনিসুর রহমান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম আজম ইকবাল, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ময়নামতি সাহেবের বাজার দলীয় কার্যালয়ঃপ্রধান অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন। বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল।
সভাপতিত্ব করেনইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মেঃ সালাহ উদ্দিন পরিচালনা করেন ছাত্র দলের সভাপতি গাজী জহিরুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন সহসভাপতিআনিসুর রহমান ধনু মিয়া, সাংগঠনিক সম্পাদক হারুন রশীদ মেম্বার, মোস্তফা ঠিকাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন ভূইয়া, মাহাবুব আলম খোকন।
সভায় প্রধানমন্ত্রীর ফেনী সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের সাংগঠনিক প্রস্তুতি, অংশগ্রহণ এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় নেতারা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সফরকে সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সংবাদ প্রকাশঃ ৩০-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন