দুর্গাপূজায় কিশোর গ্যাং ও মাদক সেবীদের দমনে কঠোর প্রশাসন ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলার সভায় বক্তারা

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জাানান===========​আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে মাদক, ইভ টিজিং এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। গতকাল বুধবার উপজেলা মিলনায়তনে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনের তরফ থেকে এই কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামের সভাপতিত্ব ও পরিচালনায় সভায় উপস্থিত বক্তারা বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। বিশেষ করে কিশোর গ্যাং, মাদকসেবী ও ড্রেজার বা ইভ টিজিংয়ের মতো সামাজিক অপরাধ দমনে সর্বোচ্চ কঠোর থাকবে প্রশাসন। পাশাপাশি বাল্যবিবাহ রোধেও জিরো টলারেন্স নীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সোহেল রানা।
​এ ছাড়া সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।
​রাজনৈতিক ও অন্যান্য সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র শীল এবং সাধারণ সম্পাদক কাজল সরকার উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেন।
​সভায় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার করা, রাত্রিকালীন টহল নিশ্চিত করা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠনের সমন্বয়ে কাজ করার ওপর জোর দেওয়া হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা সভায় উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ৩০-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন