বুড়িচংয়ে ওষুধ কিনতে গিয়ে হামলার শিকার বৃদ্ধ,বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের গাড়ি ভাঙচুরের অভিযোগ

সিটিভি নিউজ।। বুড়িচং-(কুমিল্লা) প্রতিদিন।। সংবাদদাতা জানান=======কুমিল্লার বুড়িচংয়ে ওষুধ কিনতে গিয়ে আলী আশ্রাফ (৬৫) নামে এক বৃদ্ধকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পরে ঘটনাস্থলে গিয়ে হামলার কারণ জানতে চাইলে তাঁর ছেলে মো. আমির হোসেনসহ আরও দুজনকে লোহার রড দিয়ে মারধর, একটি প্রাইভেটকার ভাঙচুর এবং মেয়ের স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত( ২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার বুড়িচং থানার অভিযোগ সূত্রে জানা যায়,থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন আমির হোসেন (৪৫)। অভিযুক্তরা হলেন,মফিজুল ইসলামের ছেলে ফাহিম হোসেন (২৪), আরজু (৪৫),শফিকুল ইসলাম ও তার ছেলে রাছেল মিয়া (৪০),আব্দুল বারীর ছেলে রেজাউল মিয়া (৪০) ও মৃত. আজগর আলীর ছেলে জাকির হোসেন (৪৫)। তাঁদের সবার বাড়ি উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর এলাকায়।

লিখিত অভিযোগে আমির হোসেন উল্লেখ করেন, গত (২৬ সেপ্টেম্বর) রবিবার রাত সাড়ে ৭টার দিকে তাঁর বাবা আলী আশ্রাফ ওষুধ কেনার জন্য কণ্ঠনগর বাজারে যান। সেখানে অভিযুক্তরা পূর্ববিরোধের জেরে তাঁকে গালিগালাজ শুরু করেন। আলী আশ্রাফ এর প্রতিবাদ করলে ফাহিম, আরজু ও রাছেল লাঠিসোঁটা দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি নীলাফোলা জখম হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে খবর পেয়ে আমির হোসেন, তাঁর বোন কুলসুম আক্তার (৩৫) ও আব্দুল হক (৫৫) ঘটনাস্থলে গেলে শফিকুল ইসলাম, রেজাউল মিয়া ও জাকির হোসেন তাঁদের সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁদের লোহার রড দিয়ে মারধর এবং আমির হোসেনের প্রাইভেটকার ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ওই সময় কুলসুম আক্তারের গলায় ও কানে থাকা প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, একটি স্মার্টফোন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ফাহিম ও আরজু নিয়ে যান।

এ ছাড়া আমির হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা এবং আইনের আশ্রয় নিলে তাঁদের মারধর করে হত্যা ও লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

আমির হোসেন বলেন, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযুক্তদের পক্ষে রাছেল মিয়া জানায়,তাদের উপর আগে সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়েছে আমির হোসেন ও তার পরিবার,এতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।প্রাইভেটকার ভাঙচুর করেছে গ্রামবাসী।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) লুৎফুর রহমান বলেছেন,কণ্ঠনগর গ্রামের হামলা ঘটনায় উভয় পক্ষের লোকজন থানায় অভিযোগ করেছে।অভিযোগের পর সরেজমিনে গিয়ে তদন্ত করে এক পক্ষের মামলা দায়ের করা হয়েছে।তদন্ত চলমান রয়েছে। সংবাদ প্রকাশঃ ২৯-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন