কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) এর অধ্যক্ষ হলেন ডাঃ এম এম হাছান

সিটিভি নিউজ।। আবদুল আউয়াল সরকার, কুমিল্লা প্রতিনিধি:============কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন অধ্যাপক ডা: মোহাম্মদ মাছুম হাছান। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ডাঃ মোহাম্মদ মাছুম হাছান এর আগে কুমিল্লা মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে তাঁকে অধ্যক্ষ পদে যোগদান করতে হবে।
তাঁর পদায়নের খবরে কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন দায়িত্বে তাঁর সফলতা কামনা করে অনেকে কলেজের শিক্ষা, চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা প্রত্যাশা করেছেন।
জানা গেছে, অধ্যাপক ডা. এম এম হাসান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২৫তম ব্যাচের শিক্ষার্থী। তিনি এমবিবিএস ও এমএস (ইউরোলজি) ডিগ্রি অর্জন করেছেন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার এলাকার আবদুর রাজ্জাকের ছেলে তিনি। চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ড্যাবের সঙ্গেও যুক্ত ছিলেন এ চিকিৎসক।
অধ্যাপক ডাঃ এম এম হাসান বলেন,সবার সহযোগীতায় মেধা এবং শ্রম দিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব। কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম, চিকিৎসা শিক্ষা ও একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। সংবাদ প্রকাশঃ ২৯-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=