বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বুড়িচং ইস্টার্ন মেডিকেল কলেজে সচেতনতামূলক আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান===========
‘একটি স্পন্দনও অবহেলা নয়’—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস-উপলক্ষে মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালীসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বুড়িচং ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, শিক্ষক বিভিন্ন বিভাগের ডাক্তার এবং সংশ্লিষ্টরা অংশ নেন। এ সময় হৃদযন্ত্রের সুস্থতা, হৃদরোগ প্রতিরোধ এবং হৃদস্পন্দনের প্রতি সচেতন থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচির ব্যানারে হৃদরোগ বিষয়ে সচেতনতার আহ্বান জানিয়ে লেখা হয়— “একটি স্পন্দনও অবহেলা নয়!”।
ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগ আয়োজিত এ কর্মসূচিতে সায়েন্টিফিক পার্টনার হিসেবে এসিআই কার্ডিওলজিক্যায়ারের সহযোগিতায়,
ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের এ কর্মসূচিতে হৃদযন্ত্রের প্রতি যত্নশীল হওয়ার প্রতিপাদ্য কে তুলে ধরা হয়।পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লার কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাশেদুল ইসলাম বাপ্পী।
ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও ইস্টার্ন মেডিকেল কলেজের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, ইস্টার্ন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বর্তমান পরিচালক (একাডেমিক) অধ্যাপক ডা. মো. কলিম উল্লাহ, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সঞ্জীব কুমার পুরোহিত এবং প্যাথলজি বিভাগের অনারারি অধ্যাপক ডা. রুহিনী কুমার দাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মোবারক হোসেন, কার্ডিওলজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রাশেদুল ইসলাম, এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিজিওনাল মার্কেটিং ম্যানেজার মো. মনিরুজ্জামান এবং মোহাম্মদ সোহেল মিয়া। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৯-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=