কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পাপ্পু গ্রেফতার

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন কুমিল্লা প্রতিনিধি ঃ =======
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন পাপ্পু কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে। কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোহিদুল আনোয়ার জানান আমি জেনেছি রবিবার রাতে ঢাকা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন পাপ্পু কে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাশকতা পরিকল্পনার অভিযোগে কোতোয়ালি থানায় ও সদর দক্ষিণ থানায় এবং লালমাই থানায় মামলা রয়েছে। পুলিশ স্থানীয় একাধিক সূত্র জানায়;
বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ,হ,ম মোস্তফা কামালের অত্যন্ত আস্থাভাজন ছিলেন সাইফ উদ্দিন পাপ্পু। মন্ত্রীর প্রভাব বিস্তার করে এলাকায় বিএনপি’র অঙ্গসংগঠনের বহু নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। পাপ্পু যৌতুকের অভিযোগে তার স্ত্রীকে ব্যাপক মারধর করলে তার শশুর মোঃ ফরিদ উদ্দিন মাস্টার ও তার স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে সে মামলায় পাপ্পু বেশ কয়েক মাস জেলে কারাভোগ করেন। কুমিল্লায় তার বিরুদ্ধে যে সমস্ত থানায় মামলা রয়েছে তাকে শুন রেস্ট দেখানো হবে। সংবাদ প্রকাশঃ ২৮-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=