হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৯ ভারতীয় গরু ও ৬৬ বোতল মদ জব্দ

সিটিভি নিউজ।। মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা সংবাদদাতা জানান=== :
হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযানে প্রায় ৭ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীনস্থ চিমটিবিল বিওপির একটি টহলদল চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার ১৯৭৩/এম থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমু চা-বাগান এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

অন্যদিকে, কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির টহলদল চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তসংলগ্ন কৃষ্ণছড়া, ১৭ নম্বর চা-বাগান ও বনগাঁও এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় সর্বমোট ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দ করা ভারতীয় মদ ও গরু বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, দেশের অর্থনীতি ও জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৮-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন