চৌদ্দগ্রাম বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মালামাল পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: সংবাদদাতা জানান ===============
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে বনফুল ডিপার্টমেন্টাল ষ্টোর সুপারশপে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত কোটি টাকার মালামাল পুড়ে ছাঁইয়ে পরিণত হয়েছে। সোমবার সকাল আনুমানিক ৯টায় রহস্যজনকভাবে সুপারশপটির ভিতর থেকে আগুনের সুত্রপাত হয়। মূহুর্ত্বের মধ্যেই পুরো ডিপার্টমেন্টাল ষ্টোরে আগুন ছড়িয়ে পড়ে।
দোকানের মালিক ফয়সাল জানান, সোমবার (২৮শে সেপ্টেম্বর) সকালে আগুনের খবর পেয়ে ডিপার্টমেন্টাল ষ্টোরে আসি। এসে দেখি ষ্টোরের সকল মালামাল পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। অন্তত কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। আগুনের ভয়াবহতায় কোন মালামালি সেভ করা সম্ভব হয়নি।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, সোমবার সকাল ৯টায় রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাাম ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অন্তত ঘন্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সংবাদ প্রকাশঃ ২৮-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন