সিটিভি নিউজ।। নেকবর হোসেন সংবাদদাতা জানান ==============
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। গতকাল সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা এ অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আর বিভিন্ন মামলাসহ অন্যান্য আইনগত কারণে ১৭৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লায় কিশোরদের একটি অংশের দলবদ্ধ চলাফেরা, বখাটেপনা, মারামারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার অপরাধপ্রবণ এলাকা, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আড্ডাস্থল এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে—এমন স্থানগুলোতে একযোগে অভিযান চালানো হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলার ১৮টি থানায় একই সময়ে অভিযান শুরু হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। এ সময় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিষয়ে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৪৫১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া মাদক সেবন, নিয়মিত মামলা, মোবাইল কোর্টের কার্যক্রম, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং ওয়ারেন্টমূলে ১৭৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাং ও বখাটেপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি আরও জোরদার করা হবে। সংবাদ প্রকাশঃ ২৮-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com