পোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাদক বিক্রির ৫লক্ষাধিক টাকা উদ্ধার

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী নওগাঁ জেলা সংবাদদাতা : ============ নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে মাদক সিন্ডিকেটের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।
অভিযানে আসামীদের কাছ থেকে আনুমানিক ১১ লক্ষ ৬১ হাজার টাকা মূল্যের ৩,৮৭০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪,৯৯,৬০০ (চার লক্ষ নিরানব্বই হাজার ছয়শত) টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার(২৬ সেপ্টেম্বর) ভোর রাতে
পোরশা উপজেলার ০১নং নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে কালাইবাড়ী গ্রামের মো.মজিবুর রহমানের ছেলে মো. শাকিল (২০) এবং একই গ্রামের মো. তহুরুল ইসলামের স্ত্রী মোছা. বেবী খাতুন (৩৩)। কে গ্রেফতার করে পুলিশ এবং পুলিশ আসামী তহুরুলের বসতবাড়ির শয়নঘরের খাটের নিচে মাটির গর্তে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৮৭ পাতা (৩৮৭×১০) মোট ৩,৮৭০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। একই সাথে উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদের কাছ থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ৪,৯৯,৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে এই সিন্ডিকেটের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রকাশঃ ২৭-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=