কৃষকের বাড়িতে দুঃসাহসিক চুরি সর্বস্ব হারিয়ে স্ত্রীর আহাজারি

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধিঃ =================
ঝিনাইদহের কালীগঞ্জে এক কৃষকের বাড়িতে দূ:সাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা ঘরের তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বহিরগাছি গ্রামের কৃষক নূর হোসেনের বাড়িতে ওই চুরির ঘটনাটি ঘটে ।

ভুক্তভোগী কৃষক নূর হোসেন জানায়, তার স্ত্রী শিউলি খাতুন একজন ক্যান্সারের রোগী। শুক্রবার তিনি ডাক্তার দেখাতে যশোরে গিয়েছিলেন। সেখান থেকে বাড়িতে না এসে তিনি মেয়ের বাড়ি কলারোয়াতে যায ।
তিনি জানান, ঘটনার রাতে তারা কেউই বাড়িতে ছিলেন না। রোববার সকালে বাড়িতে এসে দেখেন ঘরের তালা ভাঙ্গা ও রুমের মধ্যে জিনিসপত্র এলোমেলো পড়ে আছে। তিনি জানান, রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা আলমারি ওয়ারড্রব ভেঙে দুই ভরি সোনা, তিন ভরি রুপার গহনা ও নগদ ২০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ সময়ে সর্বস্ব হারানোর শোকে দরিদ্র কৃষকের স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়েন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলি জানান, বহিরগাছি গ্রামের কৃষকের বাড়িতে চুরির ঘটনাটি তিনি জানেন না। কেউ কোন অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। সংবাদ প্রকাশঃ ২৭-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন