মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি বুড়িচংয়ে বাড়ির সীমানা বিরোধের জের ধরে প্রবাসীর বাড়ীতে সন্ত্রাসী হামলা, আহত ৩, দা দিয়ে কোপিয়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান =========
কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় বাড়ির সীমানা ও নির্মাণ কাজকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে একটি পরিবারের ওপর সন্নাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় ধারালো দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ৩ জনকে আহত এবং হত্যার চেষ্টা ও এক নারীকে শ্লীলতা হানির অভিযোগ করা হয়েছে।ঘটনাটি ঘটেছে গত ২৩ সেপ্টেম্বর। স্থানীয়রা আহতদের উদ্বার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২৪ সেপ্টেম্বর আহত সাব্বির হাসিম কে উন্নত চিকিৎসার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর (পূর্ব পাড়া) গ্রামের মৃত সাজ্জাত আলীর প্রবাসী ছেলে মাহিউদ্দিন হাসিম (৪২) বুড়িচং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আসামী করেছেন মো. অলি (২৬), মো. আলী মিয়া (৩৪), মো. পরান (২৮), সর্বপিতা -আব্দুল মালেকের ছেলে জিলানী (৩৬) ও অনিক (১৭)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে একই বাড়ীর মো. অলি , মো. আলী মিয়া, মো. পরান সাথে প্রবাসী মাহিউদ্দিন হাসিমের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে এর আগেও মারধরের ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আপস-মীমাংসা হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগকারীর জানান।
প্রবাসী মহিউদ্দিন হাসিম জানান গত ২৩ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে মো. অলি , মো. আলী মিয়া, মো. পরান তারা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক মহিউদ্দিন হাসিমের
বসতঘরের উত্তর পাশের জানালা বন্ধ করে সেখানে ঘর নির্মাণের চেষ্টা করেন। এতে মহিউদ্দিন হাসিম বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ধারালো দা, লোহার রড ও লাঠি নিয়ে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করেন। পরে অকথ্য ভাষায় গালাগালসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়।
মহিউদ্দিন হাসিম আরও জানান এ সময় এক নম্বর অভিযুক্ত তার হাতে থাকা ধারালো দা দিয়ে কোপিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম ও আহত করে সাব্বির হাসিম, মহিউদ্দিন ও তার স্ত্রী রুমা আক্তার। স্থানীয় তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে সাব্বির হাসিমের

মাথার মাঝখানে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়। অপর অভিযুক্তরা তাদেরকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন।তার স্ত্রী রুমা আক্তার কে মারধর সহ শ্লীলতাহানির চেষ্টা করে।

অভিযোগকারী মাহিউদ্দিন হাসিম ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুড়িচং থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
প্রবাসী মহিউদ্দিন হাসিম অভিযোগ করে বলেন বুড়িচং থানায় মামলা দায়ের করার পর থেকে আসামীরা মামলা প্রত্যাহার করার দাবী প্রাননাশের হুমকি ধমকী ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
এদিকে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া বলেন মামলায় অভিযুক্ত আসামীদের কে ধরতে পুলিশী অভিযান অব্যবহৃত রয়েছে। সংবাদ প্রকাশঃ ২৫-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন