উৎসবমুখর পরিবেশে ইউসিবি ব্যাংকের কুমিল্লা ও নোয়াখালীর আঞ্চলিক এজেন্ট সম্মেলন

সিটিভি নিউজ।।নিজস্ব প্রতিবেদক: ============উৎসবমুখর পরিবেশে কুমিল্লায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) আঞ্চলিক এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার কুমিল্লার ছত্রখিল এলাকার উপল ল্যান্ড কনভেনশন হলে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার এজেন্ট ব্যাংকারদের নিয়ে এ সম্মেলন আয়োজিত হয়।
সম্মেলনে অতিথ হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস মো: নাজমুস সাদাত, ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিভিশন হেড মোহাম্মদ মইনুল ইসলাম খান, কুমিল্লা রিজিওনাল হেড মোহাম্মদ শফিকুল ইসলাম এবং হেড অব কুমিল্লা ব্রাঞ্চ সালেহ আহমেদ মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ অংশ নেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ডিপোজিট গ্রোথ, অ্যাকাউন্ট ওপেনিং, রেমিট্যান্স, কমপ্লায়েন্স ও ওভারঅল পারফরম্যান্সে বিশেষ অবদানের জন্য সেরা এজেন্টদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
সম্মেলনে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন এজেন্টদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে নতুন উদ্দীপনা জোগাবে।গ্রামীন অর্থনৈতিক উন্নয়নের জন্য এস.এম.ই লোন সল্প সময়ে বিতরনের বিষয়ে আলোচনা করা হয়। পরিশেষে, একসঙ্গে পথচলা এবং এজেন্ট ব্যাংকিং সেবা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করে সম্মেলনের সমাপ্তি টানা হয়। সংবাদ প্রকাশঃ ২৫-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন