বরুড়া হাইস্কুল (জিনসার) এ শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান =-=======বরুড়া মডেল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বরুড়া হাইস্কুল জিনসারে আজ ২৬ সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগের লক্ষ্যে এ নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন মোঃ ময়নাল হোসেন, প্রধান শিক্ষক, পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়; ওমর ফারুক বিএসসি, সিনিয়র শিক্ষক, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় এবং গাজী মোঃ মাসুম বিল্লাল, বিএসসি, বিএড, সিনিয়র শিক্ষক, মুগুজী মাস্টার আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া মডেল ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান, পরিচালক মাহবুব আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফয়সাল হোসেন এবং সহকারী শিক্ষক জসিম উদ্দিন।
বরুড়া মডেল ফাউন্ডেশনের পরিচালকগণ জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে যোগ্য, দক্ষ ও ভালো মানের শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্দেশ্যেই স্বচ্ছতার সঙ্গে এ নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
এদিকে সকল অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বরুড়া হাইস্কুল জিনসারে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আগ্রহী অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৫-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=