সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ====================
কুমিল্লার দেবীদ্বারে “জলিল সরকার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে দেবীদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী মো. জসীম উদ্দিন সরকার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মোতালেব হোসেন ভূঁইয়া।
গৌরসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশিকুর রহমান সরকা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, এবং ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন আহমেদ, বিশিষ্ট ঠিকাদারি ব্যবসায়ী মো. সেলিম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল মোতালেব হোসেন ভূঁইয়া বলেন, শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষাকে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দিতে জলিল সরকার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এভাবে এগিয়ে আসা উচিত। এই ফাউন্ডেশন দেবীদ্বারের মেধা বিকাশে এবং দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে একটি মাইলফলক হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। আমি এর সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ীস মো. শাহ আলম, সাবেক পৌর কমিশনার আবুল বাশার, অলিউল্লাহ সরকার, কবির আহমেদ সরকার এবং মো. সুমন মিয়া প্রমুখ।
বক্তারা ফাউন্ডেশনের এই মানবিক ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানান এবং আগামী দিনে এর সকল কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে “জলিল সরকার শিক্ষা কল্যানপুর ফাউন্ডেশন’র উদ্বোধনী সভায় বক্তব্য রাখছেন প্রধীন অতিথি প্রফেসর আব্দুল মোতালেব হোসেন ভূঁইয়া ও মঞ্চে বসা অতিথি বৃন্দের ছবি। সংবাদ প্রকাশঃ ২৫-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com