দেবীদ্বারে ‘নিজেরা করি সংস্থা’ ও ‘ভূমিহীন সংগঠন’-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==============
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন ‘নিজেরা করি সংস্থা’ ও ‘ভূমিহীন সংগঠন’-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৩ নম্বর রসুলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সংগঠন দুটির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি মো. ফজর আলী মেম্বারের সভাপতিত্বে এবং ‘নিজেরা করি সংস্থা’র কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি পরেশ কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘নিজেরা করি’র চট্টগ্রাম বিভাগীয় সংগঠক খায়রুল ইসলাম, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার এবং সিপিবি কুমিল্লা জেলা কমিটির সদস্য কমরেড আব্দুল ওয়াদুদ।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, কবি হান্নান মুন্সী, রসুলপুর ইউপির সদস্য বাছের মেম্বার, ভূমিহীন সংগঠনের আঞ্চলিক সাধারণ সম্পাদক আবু মিয়া এবং ভূমিহীন আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মনোয়ারা বেগমসহ আরও অনেকে।
মূল আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি রসুলপুর বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা শেষে পরিবেশিত হয় গণসংগীত ও জীবনমুখী একাধিক নাটক।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরেশ কর তাঁর বক্তব্যে বলেন, নিজেরা করি ও ভূমিহীন সংগঠন প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ভূমিহীন ও প্রান্তিক মানুষের অধিকার আদায়, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে নিজেরা করি সংস্থা ও ভূমিহীন সংগঠনের ৪৫ বছর উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি পরেশ কর, র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি। সংবাদ প্রকাশঃ ২৪-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=