নৌযান শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে, তৌহিদ হোসেন সরকার

সিটিভি নিউজ।। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নৌযান সেক্টরের কেন্দ্রীয় সভাপতি লসকর মো. তসলিম বলেন, নৌযান শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে,
তিনি গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)
নারায়ণগঞ্জ নৌকা ট্রলার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ঢাকা-৩৭৩০)-এর উদ্যোগে ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে এ কথা বলেন।
তিনি আরও বলেন, নৌযান শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, কর্মক্ষেত্রে নিরাপত্তা, পর্যাপ্ত বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা নিশ্চিত করতে হবে, একই সঙ্গে নদীগুলোর নাব্যতা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইউনিয়নের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ রাব্বির সঞ্চালনায় সমাবেশে
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ নৌকা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা হাফেজ আব্দুল মোমিন, ঢাকা মহানগরী দক্ষিণের নৌ সেক্টর সভাপতি আশরাফুল আলম ইকবাল এবং বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি উসমান গনি।
প্রধান অতিথির বক্তব্যে লসকর মো. তসলিম আরও বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের যথাযথ বেতন-ভাতা, নিয়োগপত্র ও অবসর ভাতা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নৌযান শ্রমিকদের স্বার্থ রক্ষার সঙ্গে নদীপথের স্বাভাবিক নৌ চলাচলও গভীরভাবে সম্পৃক্ত। তাই নদীগুলোর নাব্যতা রক্ষা, নৌপথ সচল রাখা এবং শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুধু দাবি উত্থাপন করলেই হবে না; শ্রমিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তি বাড়াতে হবে। ইউনিয়নের প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও মজবুত করতে হবে। ঐক্যবদ্ধ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
অন্যান্য বক্তারা
নৌযান শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও কর্মক্ষেত্রের বাস্তবতা তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে এ খাতে স্থিতিশীলতা ও উৎপাদনশীলতা বাধাগ্রস্ত হবে। নৌযান শ্রমিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, পর্যাপ্ত বেতন-ভাতা, নিয়োগপত্র ও অবসরকালীন সুবিধা নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং নদীপথের নাব্যতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা করা হয়। সংবাদ প্রকাশঃ ২৪-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=