দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ============কুমিল্লা দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী নাশকতা মামলায় দুই যুবলীগ নেতাকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় তাদের কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে পুলিশের অভিযানে, দেবীদ্বারের যুবলীগ নেতা মোঃ রুহুল আমিন প্রকাশ রুবেল(৩৪)কে জেলার ব্রাহ্মণপাড়ার শশীদল হরিমঙ্গল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এবং মোঃ কবির হোসেন(৫০)কে দেবীদ্বার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মোঃ রুহুল আমিন প্রকাশ রুবেল দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে এবং উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কবির হোসেন প্রকাশ গ্যাস কবির উপজেলার দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের মাশিকাড়া গ্রামের জোনা কাজী বাড়ির মৃত আকামত আলীর ছেলে এবং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। বিভিন্ন দপ্তরে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা রুহুল আমিন রুহুল ও কবির হোসেনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় মামলাসহ একাধিক মামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, সন্ত্রাস বিরোধী নাশকতা মামলায় দেবীদ্বারের দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার পূর্বক কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ছবির ক্যাপশনঃ যুবলীগ নেতা রুহুল আমিন রুবেল(৩৪) এবং কবির হোসেন(৫০) এর সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ২৪-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন