কুমিল্লা: দেবীদ্বারে ফুটবল খেলা দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ============
কুমিল্লার দেবীদ্বারে খেলা দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল মতিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ধামতী ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মধ্যবর্তী হাপুড়খাড়া এলাকায়।

নিহত আব্দুল মতিন দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের পলিয়ারপাড়ের মৃত আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজামেহার উচ্চ বিদ্যালয় মাঠের ফুটবল টুর্নামেন্টে নিজ গ্রামের কুরুইন দলের খেলা দেখতে যান। খেলা দেখে ফেরার পথে আজ সন্ধ‍্যায় হাপুড়খাড়া এলাকায় নিজের বাহন করে আসা মোটরসাইকেলটি একটি পাইভেট কারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, দূর্ঘটনার পর স্থানীয় একজন ফোন করে আমাদের অবগত করেন। আমি সরকারি হাসপাতাল নিয়ে এসে একটি সার্টিফিকেট গ্রহণ করতে বলেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। সংবাদ প্রকাশঃ ২৪-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন