মনোহরগঞ্জে ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নাছির গ্রে/ফ/তা/র

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ=========কুমিল্লার মনোহরগঞ্জে ৪ মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী নাছির (৩৮) কে গ্রেফতার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মনোহরগঞ্জ থানার এসআই টিটু কুমার নাথ এর নেতৃত্বে মনোহরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম ৪ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী নাছির (৩৮) কে গ্রেফতার করে। সে সরসপুর ইউপির ভাউপুর মির্জা বাড়ীর আব্দুল জলিলের ছেলে। এছাড়াও অভিযানের অংশ হিসেবে একইদিন সন্ধ্যার পর অপ্রয়োজনে ঘোরাঘুরি করার কারনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪২ জনকে থানায় নিয়ে আসা হয়। এদের অধিকাংশই স্কুল, কলেজ পড়–য়া শিক্ষার্থী বলে জানা গেছে। পরে অভিভাবদেরকে ডেকে এসব শিক্ষার্থী ও কিশোরদের সতর্ক করে কে তাদের জিম্মায় দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামী নাছির কে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানোর কথা জানান মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমদ। তিনি সন্ধ্যার পর স্কুল, কলেজ পড়–য়া শিক্ষার্থীদের অযথা বাহিরে ঘুরাঘুরি থেকে বিরত থাকার অনুরোধ জানান এবং অভিভাবকদের এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যহত থাকার কথা জানান তিনি। সংবাদ প্রকাশঃ ২৪-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন