সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান =========কুমিল্লার বরুড়ার আদ্রা ইউনিয়ন হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩ সেপ্টেম্বর দুপুর ২টায় হরিশপুরা কামাল হোসেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আবদুল মমিন পাটোয়ারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ড এর কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ শিপন মিয়া, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এর একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন কল্লোল।
অনুষ্ঠান শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান হরিশপুরা কামাল হোসেন কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইব্রাহিম খলিল রুবেল, সহ অন্যান্য শিক্ষকরা।
অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মমিন পাটোয়ারী বলেন অত্র কলেজে শিক্ষার মান উন্নয়নে আমরা সর্বোচ্চ দিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছি, বিনা বেতনে অধ্যায়ন, শিক্ষা সামগ্রী বিতরণ, কোন ছাত্র-ছাত্রীর পরিবারের অর্থনৈতিক সংকট নিরসন, চিকিৎসার জন্য সহায়তা করা, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ভাতা, ঝরে পড়ার প্রবনতা দূর করতে অভিভাবক সমাবেশসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।
এদিন প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতে বলেন বরুড়া উপজেলায় কিছু কিছু ব্যক্তি উদ্যোগের কারণে সমাজ আলোকিত হচ্ছে, তিনি উদাহরণ দিয়ে বলেন আড্ডা ডিগ্রী কলেজ এর প্রতিষ্ঠাতা এসকিউ গ্রুপের চেয়ারম্যান শফিউদ্দিন শামীম এর পিতা আব্দুল কাদের, ছোট তুলাগাও মহিলা কলেজ স্কুল প্রতিষ্ঠার পিছনে ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সোনাইমুড়ী গ্রামে বিভিন্ন স্কুল মাদ্রাসা ও বর্তমানে এ কে এম আবু তাহের ২০ শয্যা বিশিষ্ট হসপিটাল নির্মাণে আমার পিতা মরহুম এ কে এম আবু তাহের এর অবদান রয়েছে, সমাজের বৃত্তবানরা এগিয়ে না আসলে সমাজ ও দেশ পরিবর্তন হবে না, শিক্ষার্থীদের উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহার সুমন বলেন আগামীর ভবিষ্যৎ তোমাদের মত কোমলমতি শিক্ষার্থীরা আগামীতে তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে, দেশের জন্য এগিয়ে আসতে হবে, তিনি বলেন সকল ছাত্রদেরকে মাদক থেকে বিরত থাকতে হবে, মোবাইল নামক ডিভাইস থেকে বিরক্ত থাকতে হবে মোবাইলে আসক্তির কারণে বহু শিক্ষার্থী পড়াশোনায় অমনোযোগী হয়ে পরীক্ষায় ফেল করে। সঙ্গদেশের কারণে বাবা মায়ের প্রতি অত্যাচার ও নির্যাতন চালায়। তিনি বলেন সমাজের সবাইকে মাদক প্রতিরোধে দলবল নির্বিশেষে কমিটি গঠনের মাধ্যমে মাদক নির্মূল করতে হবে। এদিন অনুষ্ঠানে হরিশপুরা কামাল হোসেন কলেজ এর শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে স্থানীয়ভাবে বিভিন্ন রাস্তাঘাট পুনঃনির্মাণ ও সংস্কারের দাবি জানানো হলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন আমি এই এলাকার সন্তান নিজ এলাকার যে যে সমস্যাগুলি আছে চেষ্টা করছি ধীরে ধীরে সমাধানের জন্য।
এদিন অনুষ্ঠানে অতিথি ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ২৪-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com