কুমিল্লা প্রেসক্লাবে সমতটের কাগজ-এর আয়োজনে শরতের সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার : ২০ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে সমতটের কাগজ-এর আয়োজনে শরতের সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চারবার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি-পরিবেশবিদ-অধ্যাপক মতিন সৈকত। কবিসংসদ কুমিল্লা জেলার সভাপতি-অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কবি-শিশুসাহিত্যিক জাকির হোসেন কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, অধ্যাপক-সৃজনশীল লেখক রাহুল তারণ পিন্টু, কাফেলার সিইও মো: জাহাঙ্গীর আলম হাজারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল। সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসাইন আকাঈদ, মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, কবি-সাহিত্যিক-প্রফেসর তাহমিনা আক্তার, কুমিল্লা সাহিত্য সংসদের সভাপতি কবি সেলিম মিয়াজী, কবি-সাহিত্যিক জাহাঙ্গীর আলম খোকন, কবি-সাহিত্যিক রোকসানা ইয়াসমিন মণি, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সহিদ উল্লাহ, লেখক-কলামিস্ট-ইসলামী চিন্তাবিদ গাজী মো: জাহাঙ্গীর আলম জাবির প্রমুখ। ঋতুরাণী শরতের ওপর বক্তব্য রাখেন কবি বিলাস চৌধুরী, কবিতাপাঠ ও বক্তব্য রাখেন বশির আহমেদ, এডভোকেট মোহাম্মদ জাফর আলী, সংস্কৃতিপ্রেমী-সমাজসেবক সনজিত কুমার কর্মকার, কবি-সাহিত্যিক উত্তম বহ্নি সেন, সমাজসেবী আবদুল খালেক মোল্লা, কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কালজয়ী শিল্পী বশির আহমেদ-এর ছাত্র শিক্ষক খিজির হায়াত খান, সুরকার ও কণ্ঠশিল্পী ভূষণ সূত্রধর, অভয়া দত্ত, বিজয়া দাস ও তার শিক্ষার্থীরা, মিঠুন চক্রবর্তী ও শিক্ষার্থীগণ।
প্রধান অতিথি চারবার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি-পরিবেশবিদ-অধ্যাপক মতিন সৈকত বলেন, সমতটের কাগজ-এর আজকের শরতের সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি নি:সন্দেহে ব্যতিক্রমধর্মী চমৎকার একটি অনুষ্ঠান। একটি সাহিত্য-সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছে জামাল উদ্দিন দামাল। তার সৃজনশীল কাজের ধরন, গুণগত মান শৈল্পিক। সমতটের কাগজ-এর মাধ্যমে আমাদের ইতিহাস-ঐতিহ্যকে সমৃদ্ধ করার লক্ষ্যে দামাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সমতটের কাগজ-এর আজকের শরতের সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যাটি স্মরণীয় থাকবে আমাদের সকলের হৃদয়ে। সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও শিল্পীদের পদচারণায় মুখরিত প্রেসক্লাব। সত্যিই অভিভূত।সমতটের কাগজ-এর মাধ্যমে স্নেহের দামাল অনেক দিন ধরেই সৃজনশীল-শৈল্পিক কাজ করে যাচ্ছে-তার পথচলা সমৃদ্ধ হোক। পরিশেষে সমতটের কাগজ-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সংবাদ প্রকাশঃ ২২-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=