রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলম খন্দকারের দিনব্যাপী বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা ===========কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থী আলম খন্দকার সোমবার ২১ সেপ্টেম্বর বিকেলে দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন।
মোঃ আলম খন্দকার ইউনিয়ন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী তিনি আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে ব্যাপক কাজ কর্ম শুরু করেছেন। এছাড়াও তিনি এলাকার কাঁচা রাস্তা সমূহ উন্নত করনে এগিয়ে চলছে।
সোমবার সকালে তিনি অর্ধশতাধিক মোটর সাইকেল বহর নিয়ে শংকুচাইল, পাচওরা, চড়ানল, লড়িবাগ, বারেশ্বর ও রাজাপুর সহ বিভিন্ন বিভিন্ন গ্রামের ভোটার সাধারণের সঙ্গে তিনি মত বিনিময় ও কুশল বিনিময় করেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা সমূহ সম্মিলিত লিফলেট জনসাধারণ নিকট বিতরণ করেন। তিনি এলাকাবাসী ভোটার সাধারণ কে লিফলেটের মাধ্যমে জানান ৮৪ টি উন্নয়নের ফিরিস্তি উল্লেখ্য করে তুলে ধরেন।
এছাড়াও তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে শৈশব থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনৈতিক ভাবধারা লালন করে আসা আলম খন্দকার গণসংযোগকালে বলেন, “জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আমার এই পথচলা। ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুশাসিত ও আধুনিক রাজাপুর গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

দিনব্যাপী চলা এই প্রচারণায় তাঁর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ এবং স্থানীয় সমর্থকেরাও আলম খন্দকারের পক্ষে রাজাপুর ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের নিকট সমর্থন ও দোয়া প্রার্থনা করেন। সংবাদ প্রকাশঃ ২২-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন