নাঙ্গলকোটে পুস্তুক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা রিপোর্টার, =================
বাংলাদেশ পুস্তুক প্রকাশক ও বিক্রেতা সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখা কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৯) নির্বাচন শনিবার নাঙ্গলকোট সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়নে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মো. মিজানুর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্ন সদস্যরা হলেন সহ সভাপতি গোলাম মো. ভূট্রো, সহ সম্পাদক মো. আলী নোয়াব, কোষাদক্ষ আল মামুন রাজিব এবং সদস্য নির্বাচিত হয়েছেন মো. সাহাব উদ্দিন, মাওলানা আবু বকর, আবুল খায়ের মিলন, জামাল হোসেন, রবিউল হক, মশিউর রহমান, নুর হোসেন মজুমদার ও যোবায়ের হোসেন। নির্বাচনে ভোটার ছিলেন ৫৭জন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মো. আবদুল মতিন মজুমদার সদস্য ছিলেন আমিনুল ইসলাম খান ও আবুল হাশেম নাছের। সংবাদ প্রকাশঃ ২০-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=