ব্রাহ্মণপাড়ায় নে-শা-র টাকা না পেয়ে যুবকের আ/ত্ম/হ/ত্যা

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান========কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নেশার টাকা জোগাড় করতে না পেরে মোঃ রাফি (২২) নামে এক যুবক আ/ত্মহ=ত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মোঃ রাফি ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল

গ্রামের জাকির হোসেনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাফি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকসংক্রান্ত কারণে তিনি প্রায় ছয় মাস কারাভোগ করে গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পান।

পরিবার সূত্রে আরও জানা যায়, কারাগার থেকে মুক্তির পর আর্থিক সংকটের কারণে তিনি নেশার টাকা জোগাড় করতে পারছিলেন না। শুক্রবার বিকেলে সে কেরির বড়ি খায় বলে পরিবারের সদস্যরা জানতে পারেন। পরে রাত ৮টার দিকে তাঁকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর মাত্র ১৪ দিন আগে রাফির একটি কন্যাসন্তান জন্ম নেয়।

মোঃ রাফির মৃত্যুর খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই রুপম সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংবাদ প্রকাশঃ ১৯-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন