ঝিনাইদহে মাদক বিরোধী মানববন্ধন

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি-============
মাদক প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে এ কর্মসূচির আয়োজন করে সিটিজেন ফোরাম ও মাদক প্রতিরোধ আন্দোলন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠন দুটির নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
কর্মসূচীতে সিটিজেন ফোরামের সমন্বয়ক ফজলুর রহমান খুররম, মাদক প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি মিজানুর রহমান বাবুল, সিটিজেন ফোরামের সদস্য আব্দুস সালাম, লাকি খাতুন, আসাদুজ্জামান আসাদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কর্মসূচীতে বক্তারা, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সেই সাথে মাদকমুক্ত সমাজ গঠনে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, সমাজ ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। সংবাদ প্রকাশঃ ১৯-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন