লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষারমান উন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ=====================কুমিল্লার মনোহরগঞ্জে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন প্রাথমিক বৃত্তি পরিক্ষার প্রস্তুতি ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা বিষয়ে করণীয় শীর্ষক আলোচনায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গাফফার সুমন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাবেক সভাপতি ও বিদ্যালয়ের অভিভাবক সৈয়দ মুজিবুর রহমান দুলাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষক মোহাম্মদ ইউছুপ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ শওকত আলী প্রমুখ। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১৯-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন