জাঁকজমকভাবে পালিত হলো আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : =========== জাঁকজমকভাবে পালিত হলো জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন-২০২৬। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সারাদেশ থেকে আগত পত্রিকাটির প্রতিনিধি, সাংবাদিক ও কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। এতে সভাপতিত্ব করেন পত্রিকার সিনিয়র চীফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল। সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম ও মাল্টিমিডিয়া নিউজ প্রেজেন্টার তাইয়্যেবা আক্তার।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সম্পাদক মো. সোহেল রানা, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদ খান এবং ইকরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আমানসহ সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা, গণমাধ্যমের নীতি-নৈতিকতা, পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট ও অভিজ্ঞতা সনদ বিতরণ করা হয়।
সারাদেশের প্রতিনিধিদের সরব উপস্থিতি ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। সংবাদ প্রকাশঃ ১৯-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=