ছেলে অপ্রতিমকে হারিয়ে মা ‘আমার ছেলে কী অন্যায় করেছে, আমি জানতে চাই’

সিটিভি নিউজ।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমেরর (১৩) লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

অপ্রতীম কুমিল্লা সিটি করপোরেশনের কোটবাড়ী গন্ধমতি এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কেএম ফিরোজ শাহরিয়ারের ছেলে। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি সে।

পরে পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অপ্রতিমেরর সন্ধানে পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। তার ব্যবহৃত মোবাইলের অবস্থান শনাক্তের পাশাপাশি বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হয়।এরপর শনিবার দুপুরে ক্যাম্পাসের পাশের জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকায় অপ্রতিমেরর লাশ পাওয়া যায়।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন মা ড. নাহিদা বেগম। শনিবার দুপুরে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অপ্রতিমেরর বাড়িতে গেলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

নাহিদা বেগম বলেন, ‘আমার ছেলে কী অন্যায় করেছে, আমি জানতে চাই। আমাকে জবাব দেন। আমি এই কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটাই কি আমার অন্যায়? আমার ছেলে কী অন্যায় করেছে, আমি শুধু সেটার জবাব চাই।’

তিনি আরও বলেন, ‘এটা কোন দেশ? আমি বাঁচব কীভাবে? আমার তো একটাই ছেলে। কীভাবে আমার জীবন কাটাব? ওকে ছাড়া আমি আমার জীবন পার করব কীভাবে?’

মায়ের কান্না দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীও। পরে তিনি অপ্রতিমেরর পরিবারকে সান্ত্বনা দেন এবং ন্যায়বিচারের আশ্বাস দেন।

অপ্রতিমেরর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। সংবাদ প্রকাশঃ ১৯-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন