উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমানস্টাফ রিপোর্টার কক্সবাজার ============কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবির হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী লালুর মাছের ঘের এলাকায় এ অভিযান চালানো হয়।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, অভিযানের সময় মিয়ানমার থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ফাঁকা গুলি ছোড়ে। পরে সে তার সঙ্গে থাকা একটি পলিব্যাগ লালুর ঘেরের কাছে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে পলিব্যাগটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী চারটি কাটের ভেতর থেকে আনুমানিক ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলে বিস্তারিত তল্লাশি চালিয়ে আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

বিজিবি অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৯-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন