মহেশপুরে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১ জন আসামি গ্রেফতার

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব সংবাদদাতাঃ- ==============ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ১০ (দশ) লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাই মদসহ ০১ জন আসামিকে গ্রেফতার এবং মামলা রুজু করা হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ সন্ধ্যা ১৮:৫০ ঘটিকার সময় মহেশপুর থানাধীন ০৪নং স্বরূপপুর ইউপির দত্তনগর টু মহেশপুরগামী পাকা রাস্তার পাশে জনৈক মোঃ লিখন মিয়ার ঝালমুড়ির দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে দত্তনগর পুলিশ ক্যাম্পের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এসআই (নিরস্ত্র) মোঃ আঃ হান্নান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক আসামির নিজ হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের কন্টেইনারের ভেতর থেকে ১০ (দশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ (আনুমানিক মূল্য- ৩,০০০/- টাকা) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক থানায় হাজির হয়ে এজাহার দায়ের করলে মহেশপুর থানায় মামলা নম্বর: ২৮, তারিখ: ১৭/০৯/২০২৬ খ্রিঃ, ধারা: ৩৬(১) সারণির ২৪(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়: ১. মোঃ শাওন (২১), পিতা- মৃত জালাল, মাতা- কুলসুম বেগম, সাং- হুসুরখালী, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মহেশপুর থানা পুলিশের এরূপ বিশেষ অভিযান সার্বক্ষণিক অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৮-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন