মহেশপুর থানায় ৩৪ গ্রাম গাঁজাসহ ১ জন নারী আসামি গ্রেফতার

সিটিভি নিউজ।। নিজস্ব সংবাদদাতাঃ- ================ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৩৪ (চৌত্রিশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন নারী আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিস্তারিত: গত ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ সন্ধ্যা ১৮:৪৫ ঘটিকার সময় মহেশপুর পুলিশ ফাঁড়ীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের জলিলপুর (মাঠপাড়া) সাকিনস্থ আসামি ফিরোজা বেগমের বাড়ির পেছনে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে এসআই (নিরস্ত্র) মোঃ আঃ করিম মাতুব্বর ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামি ফিরোজা বেগমকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর নিজ হেফাজতে থাকা একটি সাদা স্বচ্ছ পলিথিনের ভেতর থেকে ৩৪ (চৌত্রিশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা (আনুমানিক মূল্য- ১,০০০/- টাকা) উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করলে মহেশপুর থানায় মামলা নম্বর: ২৯, তারিখ: ১৮/০৯/২০২৬ খ্রিঃ, জিআর নম্বর: ৩৬৯, ধারা: ৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামির পরিচয়: ১. ফিরোজা বেগম (৪৬), পিতা- খেদের শেখ, মাতা- মৃত জরিনা বেগম, সাং- জলিলপুর (মাঠপাড়া), ওয়ার্ড নং-০৪, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মহেশপুর থানা পুলিশের এরূপ বিশেষ অভিযান সার্বক্ষণিক অব্যাহত থাকবে।
সংবাদ প্রকাশঃ ১৮-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=