কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সাধারণ সভা আজ ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের আহবায়ক মোঃ জাকির হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা হাই স্কুলের ১৯৭১ ব্যাচের প্রাক্তন ছাত্র কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মোঃ মোসলেহ উদ্দিন আহমেদ। কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সদস্য সচিব নাসির উদ্দিনের উপস্থাপনায় ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরাণ থেকে তেলোয়াত করেন ১৯৮২ এর প্রাক্তন ছাত্র মোহাম্মদ ইউনুস। প্রয়াত ছাত্র শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন ১৯৮০ ব্যাচের প্রাক্তন ছাত্র কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আজিজুর রহমান সিদ্দিকী। সাধারণ সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এলামনাস এসোসিয়েশনের সদস্য সচিব নাসির উদ্দিন। ব্যংক স্টেটমেন্ট ও সদস্য সংগ্রহ বিষয়ে বক্তব্য রাখেন ১৯৭৫ ব্যাচের প্রাক্তন ছাত্র মোঃ আখতার হোসেন। উন্মুক্ত সাংগঠনিক আলোচনায় বক্তব্য রাখেন ১৯৭৬ ব্যাচের প্রাক্তন ছাত্র মোঃ লুৎফুর রেজা খোকন,প্রাক্তন ছাত্রমোঃ সাইফুল ইসলাম মশি.প্রাক্তন ছাত্র এডভোকেট আশফাক উদ্দিন ঝোটন, প্রাক্তন ছাত্র আতাউর রহমান জুয়েল,প্রাক্তন ছাত্র মোস্তাফিজুর রহমান,প্রাক্তন ছাত্র আবদুর রহিম, প্রাক্তন ছাত্র সাংবাদিক ওমর ফারুকী তাপস, প্রাক্তন ছাত্র এডভোকেট মোঃ দিদার,প্রাক্তন ছাত্র মোঃ রিপন,প্রাক্তন ছাত্র গেলাম সামদানী সুমন,প্রাক্তন ছাত্র আবু হানিফসহ প্রমুখ । সভায় সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত হয় যে,বর্তমান আহবায়ক কমিটির মেয়াদ বৃদ্ধি করে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগামী ৪ ডিসেম্বর আনন্দ উৎসবের মধ্যে পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবাদ প্রকাশঃ ১৮-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=