মেট্রোপ্লেক্স স্পোর্টি এর প্লে গ্রাউন্ডে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ান

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ============রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সংলগ্ন খিলক্ষেতে অবস্থিত মেট্রোপ্লেক্স স্পোর্টিং-এর প্লে গ্রাউন্ডে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে শুরু হয়েছে দু’দিনব্যাপী বিশাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান। এ সময় উপস্থিত সবাইকে পরিচয় করিয়ে দেন মেট্রোপ্লেক্সের কর্ণধার আব্দুল মুজিব চৌধুরী কামাল।
চায়না দূতাবাসের তত্ত্বাবধানে আয়োজিত দুই দিনব্যাপী (১৮ ও ১৯ সেপ্টেম্বর) এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দেশ ও বিদেশের ভিভিআইপি, ভিআইপি এবং সিআইপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, খেলাধুলার পাশাপাশি এই আয়োজনে চায়নিজ কমিউনিটির নানা ধরনের ঘরোয়া অনুষ্ঠান ও আড্ডার আয়োজন রাখা হয়েছে। রাজধানীর ক্রীড়ামোদী মানুষের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত মেট্রোপ্লেক্স স্পোর্টিং-এর এই বিশেষ আয়োজন আগামী কালও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৮-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=