নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান কাল অনুষ্ঠিত হবে

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট(কুমিল্লা) সংবাদদাতা==
কুমিল্লার নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ ) অভিষেক উপলক্ষে সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কাল শনিবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বাড) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সংগঠনের আহবায়ক সাবেক সচিব মো. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখবেন, বিশিষ্ট ব্যক্তিবগ ও সংগঠনের নেতৃবৃন্দ। অংশ গ্রহণ করবেন নাঙ্গলকোটের অধিবাসী ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা অর্জনকারী ব্যক্তিবর্গ,বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিগণ। সভাশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
আয়োজকরা জানান, উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পেশার জড়িত নাঙ্গলকোটের জনগোষ্ঠীকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এনে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, মানবিক ও পারস্পরিক সহযোগিতাসহ সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করে নাঙ্গলকোটকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে “নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ) সংগঠনের আত্ম প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশঃ ১৮-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=