কুমিল্লায় কোটি টাকার ভারতীয় শাড়ি-বাজি-চকলেটসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে ১০ বিজিবি

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান ==========
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে ফেনীর ফুলগাজী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বাজি, চকলেট, ললিপপ ও জিলেট ব্লেড জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য এক কোটি দুই লাখ ৮০ হাজার ৯২০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে ফেনী জেলার ফুলগাজী উপজেলার সোনাপুর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।

অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা কবরস্থান এলাকায় সন্দেহজনকভাবে রাখা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য দেখতে পায় বিজিবি টহলদল। পরে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৯২০ টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ১৮-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন