ব্রাহ্মণপাড়ায় গাছ ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, চেয়ারম্যান সাইফুল ইসলামের তৎপরতায় চলাচল স্বাভাবিক

সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। ====================
‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আলী নেওয়াজ আলীর বাড়ির সামনের সড়কে হঠাৎ একটি বিশালাকার গাছ ভেঙে পড়ে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়নি। ​স্থানীয় সূত্রে জানা যায়, শিদলাই ৮ নং ওয়ার্ডের ব্যস্ততম এই সড়কটিতে বৃহস্পতিবার সকালে একটি বড় গাছ হঠাৎ ভেঙে রাস্তার মাঝখানে পড়ে যায়। এতে সড়কটিতে সাময়িকভাবে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ভোগান্তিতে পড়েন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। ​ঘটনার পরপরই ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরের। তিনি বিন্দুমাত্র বিলম্ব না করে নিজস্ব উদ্যোগে তাৎক্ষণিক লোকবল ও প্রয়োজনীয় সরঞ্জাম এনে সড়ক থেকে ভেঙে পড়া গাছ সরানোর কাজ শুরু করান। কিছুক্ষণের মধ্যেই সড়কটি থেকে গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। ​সামাজিক যোগাযোগমাধ্যমেও চেয়ারম্যানের এমন তাৎক্ষণিক পদক্ষেপ ও জনবান্ধব কাজের প্রশংসায় মেতেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সড়ক স্বাভাবিক করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলায় এলাকাবাসী শিদলাই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংবাদ প্রকাশঃ ১৭-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন