সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ====================
জুলাই বিপ্লবে যাত্রাবাড়ি ও কদমতলী থানা এলাকায় সংঘটিত হত্যাকান্ডে নেতৃত্বদানকারী ওয়ারী বিভাগের এডিসি মোঃ আলাউদ্দিন এখনো বহাল তবিয়তে চাকরি করছেন খাগড়াছড়ি এপিবিএন এ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা মোঃ আলাউদ্দিন বিয়ে করেছেন বাগেরহাটের সাবেক অবৈধ এমপি শেখ হেলালের সাবেক এপিএসের মেয়েকে।
প্রত্যকটি হত্যাকান্ডে এডিসি মোঃ আলাউদ্দিনের সঙ্গী ছিলেন কদমতলী থানার তৎকালীন ওসি মোঃ আবুল কালাম,এডিসি শামস ,এডিসি নূর নবী , এডিসি ইফতেখার ,এসি ফেরদৌস সহ আরো কয়েকজন।
বিশেষত: ১৯ জুলাই পুলিশের নির্বিচার গুলির প্রেক্ষিতে ছাত্রজনতা কদমতলী থানা ঘেরাও করলে এডিসি মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে এসি শামসুল ইসলাম, ওসি কদমতলী মোঃ আবুল কালাম ও অন্যান্য পুলিশ সদস্য ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষন করে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।
জুলাই আগস্টে যাত্রাবাড়ি-কদমতলী এলাকায় গনহত্যার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বেশ কয়েকটি অভিযোগ জমা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালও স্বতঃপ্রণোদিতভাবে যাত্রাবাড়ি-কদমতলী এলাকায় সংঘটিত গনহত্যার তদন্ত করছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীরের অধীনে একসময় কাজ করতো কদমতলী থানার ওসি মোঃ আবুল কালাম। ওসি মোঃ আবুল কালাম ট্রাইবুনালের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীরের মাধ্যমে ট্রাইবুনালের কো কো-অর্ডিনেটর চৌধুরীসহ অন্যান্যদের ম্যানেজ করে এখনো বহাল তবিয়তে।
যাত্রাবাড়ি-কদমতলী এলাকার গনহত্যার হুকুমদাতা ও বাস্তবায়নকারীদের অন্যতম এডিসি মোঃ আলাউদ্দিন, এসি শামসুল ইসলাম ও কদমতলী থানার ওসি মোঃ আবুল কালামের নির্দেশনা ও প্রদত্ত তথ্যানুযায়ীই চলছে যাত্রাবাড়ি এলাকার ট্রাইবুনালের গনহত্যার তদন্ত কার্যক্রম।
গোপালগঞ্জে জন্মগ্রহণকারী ওসি মোঃ আবুল কালামের বর্তমান কর্মস্থল খাগড়াছড়ি এপিবিএন। এডিসি আলাউদ্দিনও সেখানে। এসি শামসুল ইসলাম র্যাব-২ তে। বর্তমানে স্টাডি লিভ।
আর আলাউদ্দীন সবকিছু ম্যানেজ করে গ্রেফতার এরিয়েছে।এছাড়াও বাসায় গৃহকর্মী হত্যা করে ঘটনা লুকানোর অভিযোগ রয়েছে এডিসি আলাউদ্দিন এর নামে। সংবাদ প্রকাশঃ ১৭-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com