সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: ============দশ দিন পেরিয়ে গেলেও স্বর্ণকার অলিফ এর খুনের রহস্য উদঘাটন বা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হতাশা,আতঙ্ক আর দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার। অলিফ দত্তের খুনের রহস্য আর খুনিকে গ্রেফতারের দাবীতে বুধবার মহাদেবপুর বাসস্ট্যান্ডে বাসুদের আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে স্বর্ণকার অলিফ দত্তের খুনিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী জানান। তারা আগামী ৭ দিনের মধ্যে অলিফ দত্তের হত্যাকারীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বাসদ কমিটির আহবায়ক কমরেড কালিপদ সরকার,বাসদের জেলা আহবায়ক জয়নাল আবেদীন মুকুল, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অসিত দাস,
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি মিজানুর রহমান মিজান প্রমূখ।
অলিফ দত্ত মহাদেবপুর বাজারের দত্ত জুয়েলার্সের স্বত্বাধিকারী ও দুলাল পাড়ার বাসিন্দা ছিলেন। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুলালপাড়ায় তার নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই স্বর্ণকার নিহত হন। এ সময় দুর্বৃত্তরা তার কাছে থেকে সোনা ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এব্যাপারে মহাদেবপুর থানার ওসি ওমর ফারুকের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান,এখনো খুনের রহস্য উদঘাটন এবং কাউকে গ্রেফতার করা যায়নি। সংবাদ প্রকাশঃ ১৭-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com