কুমিল্লায় সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিসেলের ইন্তেকাল

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার ====================
দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি , দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাবেক স্টাফ রিপোর্টার , প্রবীণ সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিসেল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৩ । মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে মুন্সী কামাল আতাতুর্ক মিসেলকে সম্প্রতি ঢাকায় এনে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। দৈনিক রূপসী বাংলা পত্রিকা র পরিবার গভীর শোক প্রকাশ করেন।
ইনকিলাব পত্রিকার,সম্পাদকের শোক, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন গভীর শোক প্রকাশ করেছেন,
মুন্সী কামাল আতাতুর্ক মিসেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় ইনকিলাব সম্পাদক বলেন, মুন্সী কামাল আতাতুর্ক মিসেল ছিলেন একজন নিষ্ঠাবান ও বস্তুনিষ্ঠ সাংবাদিক। তিনি দীর্ঘকাল চারণ সাংবাদিকতার মতো চষে বেড়িয়ে মাঠপর্যায়ের নানা অনিয়ম, মানুষের দুঃখ-কষ্ট ও সংবাদের পেছনের সত্য তুলে ধরেছেন। ইনকিলাব পরিবারে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
এদিকে তার মৃত্যুতে কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা সাংবাদিকতার পেছনে তার সহকর্মী সহস যুগিয়েছেন তার অত্যন্ত কাছের মানুষ বিশিষ্ট সাংবাদিক মামশাদ কবীর, ডেইলি বাংলাদেশ পোস্ট, ও বাংলাবাজার পত্রিকার কুমিল্লা প্রতিনিধি খন্দকার দেলোয়ার হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি শাহ আলম শফি,দৈনিক, ইনকিলাব পত্রিকার কুমিল্লা প্রতিনিধি সাদেক মামুন, সাংবাদিক জহিরুল হক রাসেল, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ তার মৃত্যুতে শোক জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বাদ আছর চান্দিনা পেস ক্লাবে সামনে প্রথম জানাজা পরে তার নিজ বাড়ি দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বিশিষ্ট এই সাংবাদিক কামাল আঁতাতুল মিশেল কে দাফন করা হয়। সংবাদ প্রকাশঃ ১৬-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=