মুরাদনগর উপজেলা জাতীয় ছাত্র শক্তির ১২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সিটিভি নিউজ।। এন এ মুরাদ, মুরাদনগর।সংবাদদাতা ===
কুমিল্লার মুরাদনগর উপজেলা জাতীয় ছাত্র শক্তির ১২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে তাহমিম আহমেদ প্লাবনকে আহ্বায়ক, মো. সালমানকে সদস্য সচিব এবং মো. শিহাবকে সংগঠক করা হয়েছে।
জাতীয় ছাত্র শক্তি কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান ও সদস্য সচিব ইব্রাহিম খলিল স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে কমিটিটি অনুমোদন দেওয়া হয়। গত ১৪ সেপ্টেম্বর জাতীয় ছাত্র শক্তি কুমিল্লা উত্তর জেলা শাখার অফিসিয়াল প্যাডে মুরাদনগর উপজেলা শাখার ১২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদনের বিষয়টি প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করতে তারা কাজ করবেন।

মুরাদনগর উপজেলা ছাত্র শক্তি নবনির্বাচিত সদস্য সচিব মো. সালমান বলেন, মুরাদনগর উপজেলা জাতীয় ছাত্র শক্তিকে একটি সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলব। উপজেলা পর্যায়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

এ বিষয়ে মুরাদনগর উপজেলা জাতীয় ছাত্র শক্তির নবনির্বাচিত আহ্বায়ক তাহমিম আহমেদ প্লাবন বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের আপামর জনতা একটি স্বৈরশাসকের বিদায় ঘটিয়েছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সফলতার পেছনে ছাত্র শক্তির সম্মিলিত প্রচেষ্টাও ছিল।”
তিনি আরও বলেন, “আজ সেই সংগঠনের নেতৃত্বের দায়িত্ব পেয়েছি—এটি আমার জন্য আনন্দের ও গর্বের বিষয়। জীবন বাজি রেখে যে সংগ্রাম করেছি, সেই সংগ্রামের ফলস্বরূপ আজকের এই প্রাপ্তি। দায়িত্বের প্রতি আমি সর্বোচ্চ আন্তরিক থাকার চেষ্টা করব।” সংবাদ প্রকাশঃ ১৫-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন