কালীগঞ্জে দন্ত চিকিৎসালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩০ হাজার টাকা জরিমানা, ১০ দিন চিকিৎসাসেবা বন্ধের নির্দেশ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি: ==============
ঝিনাইদহের কালীগঞ্জে সনদ ও অনুমোদন সংক্রান্ত অনিয়মের অভিযোগে ‘ফিরোজ ডেন্টাল’ নামে একটি দন্ত চিকিৎসালয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক না থাকা এবং চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক নিয়োগ এবং ওই সময় পর্যন্ত চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ে চিকিৎসক নিয়োগ না করলে প্রতিষ্ঠানটি সিলগালাসহ মালামাল ক্রোকের সতর্কতা দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, অভিযান শেষে নির্দেশনা অমান্য করে পুনরায় রোগী দেখা শুরু করা হয়েছে।
অভিযানে উপজেলা মেডিকেল অফিসার ডা. শান্ত কুমার ঘোষ, এসআই খলিলুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, বিধিবহির্ভূতভাবে চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ নেই; জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৫-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন