ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, মাদকসেবীসহ আটক ১৫

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান ===========কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে। একই অভিযানে মাদক সেবনের অপরাধে ১০ জন এবং বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন, মো. রফিকুল ইসলাম, মো. মাহতাব হোসাইন, মো. শামীম হোসেন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর-আল আহসান, লিংকন কুমার নাথ ও মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বুড়িচং উপজেলার বারেশ্বর এলাকার মো. ফরহাদ (১৯) ও মো. হোসাইন (২০); ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা এলাকার মো. মামুন (৪৫), পূর্বপাড়ার মো. হেলাল (৩৫), ধানদৌল এলাকার মো. সিরাজুল ইসলাম (৪৫), দুলালপুর এলাকার জোবায়ের সরকার (২২) ও সিদলাই এলাকার জনি (২২); এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গুরা এলাকার মো. রাসেল মিয়া (২৭), মো. সজিব (২৩) ও মো. শাহীন (২৪)কে মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার করা হয়।
এদিকে সোমবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার ও এএসআই নুর-আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল বাজারসংলগ্ন হরিমঙ্গল-বাগড়া বাজার সড়কের পাশে অভিযান চালায়। এ সময় ৮ কেজি গাঁজাসহ মো. জনি (২৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়। তিনি শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মো. আ. রশিদের ছেলে।
অন্যদিকে, এএসআই সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে পৃথক অভিযানে দুই মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি আহাম্মেদ হৃদয় হাসান (২০)কে দক্ষিণ শশীদল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া পুলিশের পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আরও তিন আসামি গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন—টাটেরা এলাকার মো. মনির হোসেন (২৬), দুলালপুর এলাকার মো. মনির এবং বড়ধুশিয়া এলাকার মো. আব্দুল হাকিম (২২)।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার ১০ জনকে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মাদকসহ গ্রেপ্তার এবং পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৪-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=